Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postময়মনসিংহ-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন

ময়মনসিংহ-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ধানের শীষের প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান লিটন। এ খবরে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ডা. মো. মাহবুবুর রহমান লিটনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় ডা. মো. মাহবুবুর রহমান লিটন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের আপিল বিভাগের এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিজয় ত্রিশালবাসীর বিজয়, ধানের শীষের বিজয়। আমার বিরুদ্ধে যে মামলাটি ছিল, সেটি ছিল মিথ্যা। বিগত স্বৈরাচার সরকার অনেক চেষ্টা করেছে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা ব্যর্থ হওয়ায় আমাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ভুলবশত হলফনামায় এই তথ্যটি উল্লেখ না করায় আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তবে আপিলে আমার প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আর কোনো সংশয় নেই। আশা করছি, সব ধরনের বিভেদ ভুলে সবাই নির্বাচনী মাঠে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।  

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর