Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postরাজবাড়ীতে দুইপক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ীতে দুইপক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের ছোড়া গুলিতে সিফাত (১২) নামের এক শিশু বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের কলেজপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সিফাতের বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে সিফাত উৎসুক হয়ে সেটা দেখতে বাড়ির বাইরে বের হয়। এসময় সে গুলিবিদ্ধ হয়। পরে সিফাতের মা আশপাশের মানুষের সহায়তায় শিশুটিতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের আপ্রান্তকর চেষ্টা ও দক্ষতায় শিশুটির জ্ঞান ফেরে।

রাজবাড়ী সদর হাসপাতালের সর্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার বলেন, জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুল আজম রাতে তাকে খবর দিলে তিনি দ্রুত হাসপাতাল যান। হাসপাতালে এসেই গান-শট ইঞ্জুরড অ্যাবডোমেন পরীক্ষা করে বুঝতে পারেন, গুলির কারণে শিশুটির খাদ্যনালীর একটি অংশ পারফোরেশন হয়ে থাকতে পারে এবং শিশুটি হাইপোভলিউমিক শকে রয়েছে।এই অবস্থা আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু ঘটতে পারে৷ তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন। গুলিটি সিফাতের পেটের উপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে ক্ষত তৈরি করে। আমরা রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে বিপদমুক্ত করি এবং ভাইটাল সাইনস সুনিশ্চিত করি।

তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শিশুটিকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সার্জারী করে ভিতরে থাকা গুলি বের করার পর শিশুটি শঙ্কামুক্ত হবে।

শিশু সিফাতের মা বলেন, বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশে পাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।

সিফাতের বাবা শফিকুল ইসলাম বলেন, দুপক্ষের সংঘর্ষের আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রাতে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। রাতেই আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর