Beta Ver. 0.04
Saturday, June 13, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকজয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার

জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এসময় পুলিশ অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি যুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয়।তিনি আরও বলেন, নাশকতার জন্য একটি দল এই ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[Disclaimer:You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর