Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeরাজনীতিখালেদা জিয়া আজ বিশ্বব্যাপী সম্মানের প্রতীক : সেলিমা রহমান

খালেদা জিয়া আজ বিশ্বব্যাপী সম্মানের প্রতীক : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগমবিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্ব মর্যাদায় রয়েছেন বেগম খালেদা জিয়া। তার কবর জিয়ারতে মানুষের ঢলই সেই প্রমাণ দেয়। ক্ষমতায় না থেকেও তিনি মানুষের হৃদয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় তিনি একথা বলেন।

বেগম সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু একটি মহাকালের পতন, একটি মহান অধ্যায়ের সমাপ্তি। তিনি দীর্ঘ সংগ্রাম শেষে মানুষের ভালোবাসা ও সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে, তবু তার আদর্শ, চিন্তা ও চেতনা আমাদের মননে এখনো দীপ্ত হয়ে জ্বলছে এবং সেই আলো থেকেই আমরা সাহস ও প্রেরণা পাচ্ছি।সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে সেলিমা রহমান বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মধ্যে নেই—এটি বেদনাদায়ক। আমরা শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি, আর সেই শক্তিই আজ বাংলাদেশের জনগণের শক্তি। সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সারাজীবন ছিল সংগ্রামে ভরা। তিনি গণতন্ত্র ও স্বাধীনতার পতাকা দৃঢ়ভাবে সমুন্নত রেখেছেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। জীবনে তিনি যে নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার সহ্য করেছেন, তা তার প্রাপ্য ছিল না। তবুও তিনি আপসহীন দেশপ্রেমে অবিচল ছিলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই সাফল্যের কারণেই তিনি ষড়যন্ত্রের শিকার হন। তার শাহাদাতের পর দেশের ও দলের প্রয়োজনে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন। তিনি কখনো ক্ষমতার জন্য নয়, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করেছেন।

তিনি বলেন, প্রকৃত সংস্কারের সূচনা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই শুরু হয়, যা পরে বেগম খালেদা জিয়ার ভিশন ও কর্মসূচি এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখায় পরিণত হয়েছে। সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফি, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, মাহবুবুর রহমান হারেজ প্রমুখ।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর