Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeপ্রধান শিরোনামআজ চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় তারেক রহমানের জনসভা

আজ চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় তারেক রহমানের জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর আজ রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাত্রিযাপন করেন।

দলীয় সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি।

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারিত, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।

চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান ফেনী ও কুমিল্লায় একাধিক পথসভা ও জনসভায় অংশ নেবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপির নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় সরাসরি দলীয় প্রধানের উপস্থিতিতে রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।

[Disclaimer:You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর