Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামমিরপুরে বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুরে বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিম বরগুনার চাঁদ খালি এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মিরপুর ১০ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই সাখাওয়াত হোসেন বলেন, আমার বোন মেধাবী ছাত্রী ছিলেন। আমাদের সবার অগোচরে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছিল। ওই ছেলের সঙ্গে অভিমান করে আজ সকালের দিকে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেল তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমার বোন। পরে দ্রুত অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমার বোন ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর