Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনাম১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে ছাড়াই ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’র সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন শুরু হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।

জানা গেছে, আজকের সংবাদ সম্মেলন থেকে সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহাম্মদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর