Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামইইউসহ পাঁচ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ

ইইউসহ পাঁচ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৮ সালের পর এবারের নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক আসবেন বলে আশা করছে কমিশন।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে, তা শিগগির চূড়ান্ত হবে। 
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবস বৃহস্পতিবার ঢাকায় আসছেন। পাঁচ দিনের সফরে তিনি প্রধান উপদেষ্টা ছাড়াও প্রধান বিচারপতি, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নাগরিক সমাজ, বিদেশি কূটনীতিক এবং অংশীজনের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করবেন।

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী– টিআইবি 
বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা ও খাওয়ার ব্যয় বহনের বিষয়ে ইসির সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের পরিপন্থি। গতকাল টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ মন্তব্য করেন। এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর যুক্তিতে তাদের থাকা-খাওয়ার ব্যয় বহনের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। 

[Disclimer: You may visit the news source- samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর