শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আগামী দুই দিন বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের। এছাড়া ৭ তারিখের মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। আগামী ৭ তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

