Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন সাকিব

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন সাকিব

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এক ফেসবুক পোস্টে এই শোক জ্ঞাপন করেন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

[Disclaimer:You may visit the news source-www.jugantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর