Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postপল্লবীতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এলাকার ব্লক সি এলাকায় অবস্থিত ছয়তলা পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে তিনটি রিভলভার ছাড়া ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কাভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল। উদ্ধার কর অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো এখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর