Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeআবহাওয়াশীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গায় কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি, শ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময়ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

গত তিন দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা যথাক্রমে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (সর্বনিম্ন)। আজ বৃহস্পতিবার ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ।এদিকে কৃষি শ্রমিকদের দুর্ভোগও বেড়েছে।তীব্র শীতের কারনে তারা মাঠে নিয়মিত কাজ করতে পারছে না।

[Disclaimer: You may visit the news source-www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর