Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeআবহাওয়াঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। গতকাল তা নেমে আসে ১১ দশমিক ৭ ডিগ্রিতে, আজ বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এমন শীত শুরু হওয়া মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি।

প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় শীতের তীব্রতা। রাতভর টিপটিপ করে ঝরে কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা নেমে আসে। তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। হাড়কাঁপানো শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ শুরু হয়েছে।জেলা শহরের তুলারডাঙ্গা এলাকার রিকশাচালক আইবুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। আজ সবচেয়ে বেশি ঘন কুয়াশা। সেইসঙ্গে কনকনে হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। বাইরে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হয়।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। গতকাল তা নেমে আসে ১১ দশমিক ৭ ডিগ্রিতে, আজ বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এমন শীত শুরু হওয়া মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

[Disclaimer : You may visit the news source-www.bonikbarta.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর