Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeরাজনীতিমধ্যরাত থেকে সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

মধ্যরাত থেকে সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আজ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লণ্ডনে যাবেন তিনি। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছে। 

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাপথে তাঁর সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন।এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সমকালকে জানিয়েছেন, শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন ৬ চিকিৎসকসহ ১৪ জন।

খালেদা জিয়ার চিকিৎসায় এরই মধ্যই চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুধবার রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতালে পৌঁছে। চার সদস্যের বিশেষজ্ঞ দলটি রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেলে তাঁকে কিডনি কার্যক্রম সচল রাখতে ডায়ালাইসিস করা হয়েছে।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর