Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postআমিরাতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা

আমিরাতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবি-আয়োজিত বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে এ মিলনমেলা হয়।

আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটি নেতারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক অসাধারণ মিলনমেলায়।এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন ও সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।প্রধান অতিথি তার বক্তব্যে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মর্যাদা ও সংহতি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান ও প্রকৌশলী হামিদুল হক।আলোচনা পর্ব শেষে অতিথিরা ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীদের বিভিন্ন বয়স গ্রুপের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে প্রবাসী বিভিন্ন মঞ্চের শিল্পীরা গান, আবৃত্তি ও অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর