Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়চোরাই মোবাইল যাচ্ছে ছয় দেশে, নিয়ন্ত্রণহীন আন্তর্জাতিক সিন্ডিকেট

চোরাই মোবাইল যাচ্ছে ছয় দেশে, নিয়ন্ত্রণহীন আন্তর্জাতিক সিন্ডিকেট

দেশে প্রতিদিন গড়ে ১৯ হাজার মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারানোর ঘটনা ঘটছে। যার মাত্র অল্প অংশ উদ্ধার হয়, বাকিগুলোর হদিস মিলছে বিদেশি পাচার চক্রের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বলছে, দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি আন্তর্জাতিক সিন্ডিকেট বাংলাদেশ থেকে ভারত, মালয়েশিয়া, নেপাল, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপে চোরাই ফোন পাচার করছে। আবার এসব দেশ থেকেও বাংলাদেশে আসছে চোরাই মোবাইল, যা বাড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণার ঝুঁকি।

ডিএমপি সূত্র জানায়, দেশে চুরি বা ছিনতাই হওয়া ফোনের ৭০ শতাংশ পাচার হয়ে যায়। বিশেষ করে আইফোন উদ্ধারের হার মাত্র ১০ শতাংশ। এসব ফোন সীমান্তপথে পাচার হয়ে গড়ে উঠেছে কোটি টাকার কালোবাজার, যেখানে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব।চোরাই ফোনগুলো সীমান্ত পার হওয়ার পর নতুন প্যাকেটে সাজিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। আইএমইআই নম্বর বদলে ফেলা যায় মাত্র ৩-৫ সেকেন্ডে, ফলে ট্র্যাকিং হয়ে পড়ে প্রায় অকার্যকর। সম্প্রতি চট্টগ্রামের নন্দনকানন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয় ৩৪২টি মোবাইল ও ৬টি ল্যাপটপ। গ্রেপ্তাররা জানায়, আইএমইআই পরিবর্তনের পর এসব ফোন প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। পরে বিভিন্ন রুটে চলে যায় ভারত, মিয়ানমার, নেপালসহ অন্যান্য দেশে।

তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা সপ্তাহে ২০০–৩০০ ফোন পাচার করে থাকে। ভারত–বাংলাদেশ–নেপাল–মিয়ানমার সক্রিয় হোয়াটসঅ্যাপ সিন্ডিকেট।

[Disclaimer:You may visit the news source-www.amadershomoy.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর