যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বজ্রপাতের মতো শব্দ ধারণ করেছে। ২০২১ সালে মঙ্গল গ্রহের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পাঠানো এই রোভারটি ধূলিঝড়ের সময় ধূলিকণাবাহিত বৈদ্যুতিক নির্গমন থেকে আসা ক্ষীণ আওয়াজ ধারণ করেছে বলে নাসার তথ্যমতে জানা গেছে।
যদিও এটি পৃথিবীর বজ্রপাতের মতো নাটকীয় নয়, তবুও এই ক্ষীণ আওয়াজ রোভারের মাইক্রোফোন ধারণ করতে পেরেছে, যা নিয়ে বিজ্ঞানীরা কয়েক বছর ধরে গবেষণা করছিলেন। শব্দ ধারণের সময় রোভারটি একটি ধূলিঝড়ের ভেতর দিয়ে যাচ্ছিল। এ বিষয়ে বিজ্ঞানী ব্যাপটিস্ট চাইড বলেন, ‘সেন্টিমিটার আকারের এই স্ফুলিঙ্গ ক্ষুদ্র বিদ্যুৎ-চমক। এ ঘটনা রোভার থেকে প্রায় ছয় ফুট দূরে ঘটেছিল।’
[Disclaimer:You may visit the news source-www.amadershomoy.com]

