Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeআবহাওয়াঢাকায় কমতে পারে গরম, আকাশ থাকবে মেঘলা

ঢাকায় কমতে পারে গরম, আকাশ থাকবে মেঘলা

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা হালকা বাতাস দিনের গরম কিছুটা কমিয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।এদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।সতর্কবার্তায় বলা হয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর