Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeআন্তর্জাতিকতিন দিনের জন্য বন্ধ ঘোষণা লাল কেল্লা  

তিন দিনের জন্য বন্ধ ঘোষণা লাল কেল্লা  

দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার পর ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কিনা এবং তেমন হলে নিশানায় কারা ছিলেন- এমন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি।আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ-এর তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে লাল কেল্লা। বিস্ফোরণস্থলের তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  গতকাল সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১০ জন, আহত অনেকে। এই ঘটনার পর থেকে ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। 

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর