স্ত্রী করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার (১২ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দিয়েছেন।বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরীবলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। তাই জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে বাদীনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে গত ২১ জুন আসামির সাথে বাদী মিমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় এক বাসা ডাকা হয়। ওইদিন বাদীনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।পরবর্তীতে বাদীর বর্তমান বাসায় ঠিকানায় আসামি হিরো আলম ও আরও ১০ থেকে ১১ জন বেআইনিভাবে বাসায় ভেরত প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতারি মারধর করে শরীরের বিভিন্ন অংশে নীলাফোলা জখম করে।এসময় বাদীর গলায় থাকা ‘দের ভরি’ ওজনের স্বর্ণের চেইন কৌশলে তারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
[Disclaimer: You may visit the news source-www.dainikamadershomoy.com]

