Beta Ver. 0.04
Saturday, June 13, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সরিষাবাড়ীতে স্কুলছাত্রের আত্মহত্যা

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সরিষাবাড়ীতে স্কুলছাত্রের আত্মহত্যা

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’— এমন একটি স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেছে বিশাল মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার সিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পরে বিশাল মিয়ার ঝুলন্ত মরদেহ নিহতের পরিবার ইস্পাহানি মহল্লা নিয়ে যাওয়ার পর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত বিশাল মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেরামজানি গ্রামের ভ্যানচালক সাগর মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারসহ সরিষাবাড়ী পৌর এলাকার ইস্পাহানিতে বসবাস করছিল। বিশাল সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিমলা বাজারের সুমন ফার্মেসিতে কর্মরত ছিল।নিহতের বাবা সাগর মিয়া জানান, লক্ষ টাকায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মান-অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সে তার কর্মস্থল ফার্মেসিতেই গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ অক্টোবর) জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’তার অকাল এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধুবান্ধব ও শিমলা বাজারের ব্যবসায়ীরা বিশালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

[Disclaimer: You may visit the news source- www.dainikamadershomoy.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর