Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postহাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন।বর্তমানে এই অভিনেতা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ব্যাচেলর’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করা গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। তারা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।

[Disclaimer-You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর