Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশমহিলা ক্রীড়া সংস্থায় ফ্যাসিবাদের দোসর

মহিলা ক্রীড়া সংস্থায় ফ্যাসিবাদের দোসর

রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনের সব ফেডারেশন ও সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে সরকার। ফ্যাসিবাদমুক্ত ক্রীড়াঙ্গন, সাবেক ক্রীড়াবিদ ও যোগ্য সংগঠকদের কমিটিতে অন্তর্ভুক্তি ও টানা দুই মেয়াদে কমিটিতে নয়Ñএমন স্লোগান তুলে অ্যাডহক কমিটি গঠন করা হলেও তা বিতর্ক এড়াতে পারেনি। সর্বশেষ গত শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ১৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।এ কমিটির বিতর্কের মুখে পড়েছে। সভাপতি সিনিয়র আইনজীবী ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীর নেতৃত্বাধীন নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসর, অখেলোয়াড়দের জায়গা হয়েছে। তাই এ কমিটির ঘোষণার পর ফুঁসে উঠেছেন সাবেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী খেলোয়াড় ও সংগঠকরা।গতকাল মোহামেডান ক্লাবের মিলনায়তনে ‘বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ’ শিরোনামে সংবাদ সম্মেলন করে কমিটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। আজ সোমবারের মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছেন কামরুন নাহার ডানা, নাছিমা চৌধুরী শিরীন, মাহফুজা রহমান তানিয়া ও সাবরিনা সুলতানারা।

সংবাদ সম্মেলনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক এবং মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা জানান, মহিলা ক্রীড়া সংস্থা সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১২ সালে। এরপর অ্যাডহক কমিটি দিয়েই চলছিল মহিলা ক্রীড়া সংস্থা। এবার আবার নতুন অ্যাডহক কমিটিই গঠিত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের আমলে রাজনীতির প্রভাব দেখিয়ে কমিটিতে এসেছিলেন। আবার তাকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটির সদস্য ফরিদা আখতার বয়সের ভারে ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। তা ছাড়া কমিটিতে অন্য যারা আছেন, তাদের বেশির ভাগই অখেলোয়াড়। কামরুন নাহার ডানা বলেন, ‘আমরা ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করছি, যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি আগামীকালের মধ্যে (আজ) ভেঙে দেওয়া হোক। নতুন করে কমিটি গঠন করা হোক। যদি তা না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। সবাইকে নিয়ে আমরা বৃহৎ কর্মসূচি দেব।’সাবেক নারী ক্রীড়াবিদদের দাবি, সাবেক খেলোয়াড়দের কমিটিতে অন্তর্ভুক্ত করে ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদান সুযোগ দেওয়া হোক।

[Disclaimer: You may visit the news source-www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর