Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাক‘ধর্ষণ থেকে বাঁচতে’ যুবকের পুরুষাঙ্গ কাটলেন তরুণী

‘ধর্ষণ থেকে বাঁচতে’ যুবকের পুরুষাঙ্গ কাটলেন তরুণী

নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ থেকে বাঁচতে’ পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক  তরুণীর বিরুদ্ধে।সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।ভুক্তভোগী তরুণী স্থানীয়দের কাছে দাবি করেছেন, জাহিদ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতেই উপজেলার রাজধলা বিলপাড়ে যান তিনি। এসময় অভিযুক্ত জাহিদ ফোনে দিয়ে পারভেজ নামের আরেক যুবককে সেখানে নিয়ে আসে। পরে দুজন মিলে বিলপাড়ের পাশের বাগানের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তরুণীকে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তরুণী ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গ কেটে দেন।এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। সবশেষ পারভেজকে সেখান থেকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের বিশেষ অঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নুরুল আলম জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর