Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকরূপপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ইউনিয়নে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকরা মরদেহটির বয়স আনুমানিক ২৫-২৬ বছর।সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে তিন টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথার প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রূপপুর প্রকল্প এলাকার  স্থানীয় লোকজন কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখতে পাই। পরবর্তীতে সামনে এগিয়ে গিয়ে দেখা যায়, কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে।  স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহটি উদ্ধার করে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তবে গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর