Beta Ver. 0.04
Saturday, June 13, 2026
Homeঅন্যান্যকিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম শফিকুর রহমান। তিনি সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।রোববার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও ৮ মার্চ শনিবার ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর