Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাক৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকার কর্তৃক নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সেদিন সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর