Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকনতুন টাকায় থাকছে না কোন ব্যক্তির ছবি, হাতে পাওয়া যাবে যখন

নতুন টাকায় থাকছে না কোন ব্যক্তির ছবি, হাতে পাওয়া যাবে যখন

ঈদে সালামি হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশে এক ঐতিহ্য। তাই ঈদকে কেন্দ্র করে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে আসছে ঈদে সেটি হচ্ছে না। যা নিয়ে জনমনে কিছুটা হতাশাও রয়েছে। সেই সঙ্গে আছে প্রশ্নও- কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা? সেই টাকাতেও কি শেখ মুজিবের ছবি থাকবে? নাকি অন্য কোনো ব্যক্তির ছবি দেখা যাবে নতুন টাকায়?এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টক শোতে এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।ঈদে নতুন টাকা বাজারে না আসার পেছনে সেন্ট্রাল ব্যাংকের দেরিতে সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘সেন্ট্রাল ব্যাংক যেটা করতে পারতো, ওরা নিজেরা বিচার করতে পারত। সব তো আমরা বলে দিতে পারব না, ডিজাইনটা চেঞ্জ করো বা এতগুলো ছবি, আমার সময় (যখন গভর্নর ছিলেন) কিন্তু কোন ছবি নেই টাকায়। দেই নাই। কারণ, কেউ বলছে নজরুলের ছবি দেবো না, কেউ বলছে রবীন্দ্রনাথের ছবি দেন, আমি বলছি যে কায়কোবাদের ছবি দিলে সমস্যা কি? আমি বলেছি, ব্যক্তির ছবি দরকার কি? তুমি হিস্টোরিকাল জিনিসগুলি দাও, কেউ কিন্তু তখন কোন প্রশ্ন তোলে নাই, সে সময় মসজিদ-মন্দির এগুলোর ছবি দেওয়া হয়েছে।’

নতুন টাকা কবে পাওয়া যাবে তা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন বঙ্গবন্ধুর ছবি দেয়া হয়েছে। যা হোক এখন এগুলা শেষ হয়ে যাচ্ছে। ওরা আসলে ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং আমরা সেটা দ্রুত দেখে দিয়েছি। কিন্তু এখন বলছে সময় লাগবে। এসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্মা প্রকাশ করেছেন। আমাকে জিজ্ঞেস করেছে যে, এত দেরি করে আসছে কেন তোমার লোক? আমি বলছি আমার লোক তো না, এটা আসলে বাংলাদেশ ব্যাংক করে। আমরা আসলে এক দুই দিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সময় লাগছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিল মাসের মধ্যে দিতে পারবে।’

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর