Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশভারত-যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন

ভারত-যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। বৈঠকে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এরিক গারসেটি জানান, বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন। আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম। আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কীভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যু নিয়েও ওই বৈঠকে আলোচনা হয় জানিয়ে গারসেটি বলেন, বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর