Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeজাতীয়বাংলাদেশে অবৈধ বিদেশি: যে ব্যবস্থা নেবে সরকার

বাংলাদেশে অবৈধ বিদেশি: যে ব্যবস্থা নেবে সরকার

অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিসা না থাকা অবস্থায় ধরা পড়লে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।কাজ করার অনুমতি না নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান কিংবা কর্মরত আছেন বলে অভিযোগ রয়েছে। আইনি দুর্বলতা ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্যভান্ডার না থাকায় তারা এ সুযোগ পাচ্ছে।খোঁজ নিয়ে ঢাকা টাইমস জানতে পেরেছে, সরকারের কাছে এক লাখ ২০ হাজার বিদেশি নাগরিকের তথ্য রয়েছে। আর বৈধ-অবৈধ মিলিয়ে বিদেশি নাগরিকদের এ সংখ্যা ৪ থেকে ৫ লাখ অনুমান করা হয়।বাংলাদেশে থাকা বিদেশিদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন। আবার অবৈধ অবস্থানকারী এসব বিদেশিদের একটা বড় অংশ পোশাকখাতসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।কারা সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, বিভিন্ন অপরাধে জড়িয়ে গ্রেপ্তারের পর বর্তমানে ৩৫০ জনের বেশি বিদেশি কারাগারে রয়েছে। কারাবন্দি এসব বিদেশিদের মধ্যে দেড়শ জনের বিচারকাজ চলমান। বাকিদের মধ্যে অনেকেই সাজাভোগ শেষ করে নিজ দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।এদিকে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে অনেক বিদেশি আছেন। তাদের কোনো ভিসা নেই। অনেকেই চাকরিও করছেন। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়সীমার মধ্যে বৈধতা অর্জন না করলে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি ও জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।অবশ্য এর আগে গত ৮ ডিসেম্বর অবৈধ বিদেশিদের ব্যাপারে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, অবৈধভাবে কোনো বিদেশি নাগরিকদের সরকার বাংলাদেশে থাকতে দেবে না।তবে সেদিন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে কোন দেশের কত নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন সেই পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান। এজন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথাও তুলে ধরেছিলেন তিনি।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর