Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশসিন্ডিকেটমুক্ত রাখতে ঢাকার ৬ স্থানে হচ্ছে ‘জনতার বাজার’

সিন্ডিকেটমুক্ত রাখতে ঢাকার ৬ স্থানে হচ্ছে ‘জনতার বাজার’

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তির লক্ষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ৬ স্থানে চালু করা হচ্ছে ‘জনতার বাজার’। সিন্ডিকেটমুক্ত থাকায় এখানে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন ক্রেতারা।শনিবার রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার জাকের ডেইরি ফার্ম সংলগ্ন সরকারি মাঠে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহম্মেদ।তানভীর আহম্মেদ বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সরাসরি কৃষক ও ভোক্তাদের সংযোগ স্থাপনের জন্য একটি বিশেষ বাজার চালু করা হবে। এ বাজারে মাছ, মাংস, দুধ, ডিম ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে। আমাদের লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এতে পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে।’তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ঢাকার ছয়টি স্থানে এ ধরণের বাজার চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে। বাজার ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে। শুধুমাত্র খুচরা বিক্রির ব্যবস্থা থাকবে এবং পণ্য কেনার জন্য একটি নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করা হবে। ক্রেতারা ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধ করে একটি কোড পাবেন, যা দেখিয়ে পণ্য সংগ্রহ করতে পারবেন।’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিগ্রেডিয়ার জেনারেল সাত্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর