রাজধানীর শের-এ-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী।এ বিষয়ে নিটোরের জয়েন্ট ডিরেক্টর ডা. মোজাফফর হোসেন যুগান্তরকে জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নতুন ভবনের চারতলায় ঘটেছে এ ঘটনা। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১০টা ১৮ মিনিটে পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। একটা ইউনিট পৌঁছে দেখে উপস্থিত মানুষ ও হাসপাতালের কর্মীরা অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে।
[Disclaimer: You may visit the news source-www.jugantor.com]

