Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশলন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

লন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে অবতরণ করেছে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর