Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশআলিয়ার পরিবর্তে এমসি'র মাঠে আজহারী তাফসীর

আলিয়ার পরিবর্তে এমসি’র মাঠে আজহারী তাফসীর

প্রায় দেড়যুগ পরে অনুষ্টিতব্য সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল।এত তাফসির পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারী, আল্লামা কামালুদ্দি জাফরিসহ বিশিষ্ট আলেমরা। ধর্মপ্রাণমানুষের ব্যাপক উপস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আনজুমান কর্তৃপক্ষ।শুক্রবার বিকেলে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।আনজুমানের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড.মাওলানা এএইচএম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য ড. নূরুল ইসলাম বাবুল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আনজুমানের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর