Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসারাদেশচট্টগ্রামরামুতে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের মৃত্যু

রামুতে বীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের মৃত্যু

কামাল শিশির, রামু : রামু রাজারকুল এর  বাসিন্দার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী আর নেই । ৪ ডিসেম্বর  সকাল ৮টায় ঢাকায়  চিকিৎসাধীন  অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁহারন বয়স ৭৩  বছর।  তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, রক্তচাপ,ডায়াবেটিক ও  কিডনি রোগে ভুগছিলেন।তিনি স্ত্রী,  তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি রাজারকুল পশ্চিম নয়া পাড়ার মরহুম গোলাম বারির সুযোগ্য সন্তান। বীর মুক্তিযোদ্ধা  শামসুল আলম চৌধুরী  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে  অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি দীর্ঘ বছর ধরে ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল ১১টায় রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে তাঁহার  নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

[Disclaimer: You may visit the news source-www.amadershomoy.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর