Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসারাদেশঢাকাচাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পোনা বিতরণ

চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পোনা বিতরণ

চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রান্তিক চাষিদের মাঝে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষীর হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।এসময় জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী উপস্থিত ছিলেন।সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১০ কেজি করে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট ১ হাজার ৬০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়। তিনি বলেন, পুরো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হচ্ছে। সদর উপজেলায় ‘চাঁদপুর সেচ প্রকল্প’ এলাকার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। এসব চাষীদের মধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক নারী মৎস্য চাষীও রয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.bd-pratidin.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর