Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশবিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন আর জয়া আহসান

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন আর জয়া আহসান

সংগীতে বেবী নাজনীন আর চলচ্চিত্রে জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সংগীত ও চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য তাদের এ বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে সেরা পারফর্ম করা শিল্পীদের হাতে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ঐ দিন আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর