Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে বাংলা গান

রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে বাংলা গান

আবারও ঢাকার শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতালেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আর এবার দর্শক-শ্রোতাদের অবাক করে দিয়ে উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী গাইলেন বাংলা গান। বিপিএল’র উদ্বোধনী মঞ্চে তিনি গেয়ে শোনান দেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লার ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি। গতকাল সোমবার ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনা ভঙ্গিতে রাহাত ফতেহ আলী খান দর্শকদের উদ্দেশে বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।’ এরপর ‘আল্লাহ হু’ কণ্ঠে তুলে গায়ক ছড়িয়ে দেন তার সুরের জাদু। গাইলেন ‘সানু এক পাল চেইন’, ‘খুদা অর মহব্বত’ গানগুলো। এর মাঝে খানিকটা বিরতি নিয়ে রাহাত ফতেহ আলী খান বলে উঠেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা “ভালোবাসা আমার পর হয়েছে” গানটি শোনাব।’ এ সময় করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো কনসার্টস্থল। সবার কণ্ঠেই তখন গায়কের জয়ধ্বনি।

[Disclaimer: You may visit the news source-www.dainikamadershomoy.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর