Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeখেলাবিপিএল মিউজিক ফেস্টের ২৫০০ টাকার টিকিট মিলছে ৫০০ টাকায়

বিপিএল মিউজিক ফেস্টের ২৫০০ টাকার টিকিট মিলছে ৫০০ টাকায়

প্রথমবারের মতো বিপিএলের তিনটি ভেন্যুতেই মিউজিক ফেস্ট করতে যাচ্ছে আয়োজক কমিটি। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায়। যেখানে পারফর্ম করবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলি খানসহ দেশের বরেণ্য শিল্পীরা।বিপিএলের এই মিউজিক ফেস্ট ঘিরে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও টিকিট মূল্য অত্যাধিক বেশি হওয়ায় তা ছিল অনেকেরই নাগালের বাইরে। যা বুঝতে পেরে এবার টিকিট মূল্য কমিয়েছে বিসিবি।এক লাফে ২৫০০ থেকে ৫০০-তে নেমে এলো বিপিএল মিউজিক ফেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য। গত ১৭ ডিসেম্বর বিসিবি জানিয়েছিল, বিপিএল মিউজিক ফেস্টের ঢাকা পর্বের কনসার্ট দেখতে ন্যুনতম ২৫০০ টাকার টিকিট কিনতে হবে দর্শকদের। তবে দর্শকদের প্রতিক্রিয়া সাপেক্ষে সেই টিকিটের দামই করা হলো ৫০০ টাকা, আগের মূল্য ছিল এখনকার মুল্যের ৫ গুণ বেশি।টিকিট বিক্রির অফিসিয়াল প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকিট। এ ছাড়া সরাসরি টিকিট পাওয়া যাবে শের-ই বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট বুথ, ধানমন্ডি ও গুলশান-১ এ অবস্থিত তাবাক রেস্টুরেন্ট, বেইলি রোডের দোসা এক্সপ্রেস, উত্তরার ডিগার রেস্টুরেন্ট ও মিরপুর–১০ এ অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামে।টিকিটের নতুন দাম অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার টাকা খরচ করতে হবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট কিনতে, আগে যা ছিল ১২ হাজার। এছাড়া গোল্ড ৮ হাজারের বদলে ৬ হাজার টাকা, সিলভার ৬ হাজারের বদলে ৪ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজারের পরিবর্তে ১৫০০ টাকা ধরা হয়েছে। সবচেয়ে কম টাকায় বসা যাবে ক্লাব হাউজে, সেক্ষেত্রে গুনতে হবে ৫০০ টাকা, আগে যা ছিল আড়াই হাজার। এর বাইরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।ঢাকার এই মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলি খান ছাড়াও গাইবেন- মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়।মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট। ২০২৪-২৫ বিপিএল আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর