Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়নৌ-পরিবহন উপদেষ্টা নরওয়ের সঙ্গে সরাসরি নৌ যোগাযোগ চান

নৌ-পরিবহন উপদেষ্টা নরওয়ের সঙ্গে সরাসরি নৌ যোগাযোগ চান

নরওয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি নৌ যোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন গতকাল সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নৌ-পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির সোনালি প্রবেশদ্বার। সরকার চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য সমুদ্রবন্দরের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সফলভাবে নৌবাণিজ্য পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে রফতানির গুরুত্বপূর্ণ গন্তব্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।’

বাংলাদেশী বিভিন্ন পণ্য বিশেষ করে আরএমজি (রেডিমেড গার্মেন্টস) পণ্য রফতানি ইইউর বাজারে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে নরওয়েতেও বাংলাদেশের বিভিন্ন পণ্যের রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.net/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর