Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়৭ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধের খবর সঠিক নয়

৭ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধের খবর সঠিক নয়

বকেয়া নিষ্পত্তিতে যৌক্তিক সমাধান চায় আদানি

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি পাওয়ারের বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ অর্থ পরিশোধ করা না হলে আগামী ৭ নভেম্বরের পর পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি—এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে আদানি পাওয়ার বলছে, পুরোপুরি পরিশোধ করতে হবে বিষয়টি এমন নয়, বরং বকেয়া নিষ্পত্তির বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষ থেকে যৌক্তিক সমাধান চায় তারা। সন্তোষজনক সমাধান হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নয়, বরং দ্বিতীয় ইউনিটও চালু করা হবে।

বণিক বার্তার পক্ষ থেকে আদানি পাওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি জানায়, ৭ নভেম্বরের মধ্যে ৮০০-৮৫০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে—এমন কোনো দাবি আদানি করেনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সময়ের মধ্যে একটা সমাধান আসতে হবে। বকেয়া পরিশোধের জন্য ঋণপত্রের (এলসি) বিষয়টি নিয়ে বিপিডিবির সঙ্গে আদানি ঘনিষ্ঠভাবে কাজ করছে, আগামী দুই-একদিনের মধ্যে এলসি ইস্যু সাপেক্ষে দ্বিতীয় ইউনিট চালুর ব্যাপারে আশাবাদী আদানি পাওয়ার।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর