তার গান কেবলই গান নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও। গানে গানে তিনি যেমন প্রেম বিরহের কথা বলেন তেমনি উস্কে দেন বিদ্রোহ, প্রতিবাদ। তিনি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।আগামী ২২ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক কনসার্টে গাইবেন এই শিল্পী। ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনটি করছে ‘আজব কারখানা’। দুই ঘণ্টাব্যাপীর এই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।একক সংগীতসন্ধ্যা প্রসঙ্গে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সবসময় আমার শক্তি।’ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ই-টিকেটিং ওয়েবসাইট গেট সেট রকে তিন ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।
[Disclaimer: You may visit the news source-samakal.com]

