নতুন মডেলের আইফোন ব্যবহার নিয়ে বিশ্বের কোটি মানুষের আগ্রহ কাজ করে। আইফোন ১৬ নিয়েও তেমন আগ্রহ কাজ করছে বিশ্বজুড়ে।কিন্তু ইন্দোনেশিয়ায় এই ফোন ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি কারও হাতে এই মডেলের ফোন থাকলে কর্তৃপক্ষকে খবর দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। আইফোন তৈরিকে সরকারের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা বলেন, ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ ব্যবহার অবৈধ বলে গণ্য করা হবে। কেননা দেশটিতে আইফোন ১৬ এর জন্য এখনও আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) সার্টিফিকেশন ইস্যু করা হয়নি।
অভিযোগ করা হয়েছে, ইন্দোনেশিয়ায় বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি অ্যাপল। ফলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে অ্যাপলের ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের কথা থাকলেও তারা এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া সে দেশে যে আইফোন বিক্রি করা হতে তা তৈরিতে ৪০ শতাংশ স্থানীয় পার্টস ব্যবহার করার কথা বলেছিল ইন্দোনেশিয়া। অ্যাপল এই শর্তও পূরণ করেনি।
আর ভারতীয় সংবাদমাধধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় আইফোনের ইএমআই আটকে দিয়েছে। ফলে নতুন করে কেউ আইফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি কারো হাতে আইফোন দেখা গেলে তাও কর্তৃপক্ষতে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকেই শিল্পমন্ত্রী জানিয়েছিলেন, বিনিয়োগ ঘাটতির কারণে আইফোন ১৬ বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ হতে পারে।
[ Disclaimer: You may visit the news source: https://www.dainikamadershomoy.com/]

