Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeআন্তর্জাতিকশান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু

শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই টাইগার অধিনায়ক। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার শাহদাত হোসেন দিপু।মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে টেস্টে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত এই ফরম্যাটটিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি।চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দীপুর। ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ তিনি। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও দীপু ডাক পাননি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর