Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeআন্তর্জাতিকভারত-পাকিস্তান জটিলতায় পেছাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

ভারত-পাকিস্তান জটিলতায় পেছাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান সূচি-সংক্রান্ত সমস্যার কারণে ১১ নভেম্বরের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত ভারতের ম্যাচগুলো নিয়ে দ্বিধার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (১১ নভেম্বর) লাহোরে আনুষ্ঠানিকভাবে আসরটির সূচি প্রকাশের কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে।বিষয়টির সঙ্গে জড়িত এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সূচিটি এখনও চূড়ান্ত হয়নি। আয়োজক এবং অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে এখনও আলোচনা চলছে। চূড়ান্ত হলেই আমরা আমাদের নিয়মিত চ্যানেলের মাধ্যমে তা জানাবো।’আট দলের এই ৫০ ওভারের টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোয় এই জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইসিসির কাছে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।আগামী ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত চলবে এই আসর। এই টুর্নামেন্ট উপলক্ষে ১০০ দিনের কাউন্টডাউন শুরু করার জন্য আইসিসি বড় ধরনের প্রস্তুতি নিয়েছিল। তবে সূচি জটিলতার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, লাহোরের বায়ু দূষণকেও এই বাতিলের একটি কারণ হিসেবে দেখানো হতে পারে বলে একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা ক্রিকবাজকে আরও বলেন, ‘এটি কেবল একটি ট্রফি ট্যুরের ফ্ল্যাগ অফ এবং টুর্নামেন্ট ব্র্যান্ডিং লঞ্চের বিষয় ছিল।’তবে লাহোরে বর্তমানে বাইরের অনুষ্ঠান আয়োজন কঠিন হওয়ায় তা পুনঃনির্ধারণ করা হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, সোমবারের জন্য কোনো ইভেন্ট নির্ধারিত ছিল না।এখন স্পষ্ট যে, আইসিসি ও পিসিবিকে হাইব্রিড মডেল গ্রহণ করতে হবে – যা আগেই প্রত্যাশিত ছিল। এই পরিকল্পনায় কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে আয়োজনের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে।

ভারতের পাকিস্তান সফরের বিষয়ে অনিশ্চয়তা আগেই জানা থাকলেও, এই বিষয়ে আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি দুবাইয়ে বোর্ড মিটিংয়ে আইসিসি জানিয়েছিল যে, ১১ নভেম্বর সূচি প্রকাশ হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, আইসিসি হয়তো সব পক্ষের সঠিক সমর্থন লাভ করেনি।বোর্ড মিটিংয়ের পর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানায় যে পাকিস্তান সফরে ভারতের সরকারি অনুমতি মেলেনি। অন্যদিকে, পিসিবির দাবী, এ বিষয়ে বিসিসিআই বা আইসিসি থেকে কোনো লিখিত যোগাযোগ তারা পায়নি।পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের কোনো সমস্যার ক্ষেত্রে তা লিখিতভাবে জানাতে হবে। এখনো পর্যন্ত আমরা হাইব্রিড মডেল নিয়ে কিছু বলিনি, তবে আলোচনার জন্য প্রস্তুত।’ফলস্বরূপ, আইসিসি ও পিসিবিকে হাইব্রিড মডেলের মাধ্যমে সম্মতিতে আসতে হবে, যেখানে ভারতের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা আবুধাবিতে আয়োজন করা হতে পারে। ভারতের খেলা ছিল যথাক্রমে ফেব্রুয়ারি ২০-এ বাংলাদেশ, ফেব্রুয়ারি ২৩-এ নিউজিল্যান্ড এবং মার্চ ১-এ পাকিস্তানের বিপক্ষে, সবগুলো ম্যাচ লাহোরে। পিসিবি এই আসরের জন্য রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর নির্ধারণ করেছে, তবে ১৫ ম্যাচের প্রতিযোগিতার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.deshrupantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর