সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গতকাল রাতে বনানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইমরান ১৯৮৩ সালের তৃতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচন, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
[ Disclaimer: You may visit the news source-https://www.dainikamadershomoy.com/]

