Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়হজের টাকা ফেরত নিয়ে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজের টাকা ফেরত নিয়ে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজের টাকা ফেরত দেওয়ার নাম করে ওই চক্র হজযাত্রী,হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাইছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে ‘বিইএফটিএন’ বা চেকের মাধ্যমে পাঠানো হয়। ‘এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।

গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজ শেষে যদি কোনো টাকা হাজি সাহেবদের ফেরত দেয়া হয়, তাহলে সেটা মন্ত্রণালয় যথাযথভাবে হাজি ও হজ এজেন্সির মাধ্যমে পরিশোধ করে। এ ছাড়া বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিল করলে সংশ্লিষ্ট ব্যক্তি টাকা ফেরত পান। সেটাও দেয়া হয় চেকের মাধ্যমে।’ 

[ Disclaimer: You may visit the news source-https://www.dainikamadershomoy.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর