Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeআন্তর্জাতিকচীনের মহড়ার পর তাইওয়ান প্রণালি চক্কর দিল যুক্তরাষ্ট্র-কানাডার যুদ্ধজাহাজ

চীনের মহড়ার পর তাইওয়ান প্রণালি চক্কর দিল যুক্তরাষ্ট্র-কানাডার যুদ্ধজাহাজ

তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ বাহিনীকে কড়া সতর্কবার্তা দিতে দেশটির পাশে চীন বড় ধরনের সামরিক মহড়া দেয়। এর এক সপ্তাহ পর তাইওয়ান অঞ্চল প্রণালি দিয়ে ঘুরে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি যুদ্ধজাহাজ। খবর এএফপির

যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা নিয়মিত ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দীর্ঘ তাইওয়ান প্রণালি পারাপার করে। আন্তর্জাতিক জলসীমা হিসেবে তাইওয়ান প্রণালির মর্যাদা জোরদার করাই তাদের লক্ষ্য। এটা নিয়ে বেইজিংয়ের ক্ষোভ আছে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কখনো তাইওয়ান শাসন করেনি। কিন্তু তারা স্বায়ত্তশাসিত দ্বীপটিকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তারা বলেছে, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগের বিষয়টি তারা বাদ দেবে না।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সপ্তম ফ্লিটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাইওয়ান প্রণালিতে তাদের নিয়মিত চলাচলের অংশ হিসেবেই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হিগিন্স (ডিডিজি ৭৬) এবং রয়্যাল কানাডিয়ান নেভির রণতরী এইচএমসিএস ভ্যাঙ্কুভার (এফএফএইচ ৩৩১) ২০ অক্টোবর সেখানে গিয়েছিল।

চীন বলেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার এই পদক্ষেপ ‘তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করেছে।’

এএফপি থেকে তাইওয়ানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে কোথাও থেকে সাড়া মেলেনি।

১৪ অক্টোবর তাইওয়ান ঘিরে রেকর্ডসংখ্যায় সামরিক বিমান, যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের নৌযান পাঠিয়েছিল বেইজিং। দুই বছরের মধ্যে তাইওয়ান প্রণালিতে এটি ছিল বেইজিংয়ের চতুর্থ সামরিক মহড়া।

[Disclaimer: you may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর