Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামটঙ্গীবাড়িতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

টঙ্গীবাড়িতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মিছিলে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া ও দীঘিরপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের সমর্থকরা।

একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান তারা। এতে অন্তত ৫ জন আহত হন। এ সময় ধারালো অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে হামলা করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনরুল হক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

[Disclaimer: You may visit the news source: www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর