Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমবাংলাদেশ প্রতিদিনআর বেশি দিন অভিনয় করব না : অহনা রহমান

আর বেশি দিন অভিনয় করব না : অহনা রহমান

সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তীতে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এই মাইলফলক উদযাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তোরাঁয় গেট-টুগেদারের আয়োজন করা হয়। সেখানেই নিজের অভিনয় জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন আহনা।  

অভিনেত্রী বলেন, ‘শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশি দিন অভিনয় করব না। অনেক বছর তো দেখলেন আর কত?’ 

এর পেছনের কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীরা আসছে তাদেরকেও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।  

তবে কবে নাগাদ কবে অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি।  

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।  

‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মমচিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। এতে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেজুতি খন্দকার, মাশফিয়া প্রধান।

[Disclaimer: You may visit the news source-www.bd-pratidin.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর